Recents in Beach

ব্রেকিং নিউজ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কক্সবাজার পৌরসভা ও সদরসহ দুই উপজেলায় এনসিপির প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কক্সবাজার পৌরসভা ও সদরসহ দুই উপজেলায় এনসিপির প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রথম দফায় ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত রোববার (১০ মে) বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এই তালিকা প্রকাশ করা হয়। এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন কক্সবাজারের তিনটি গুরুত্বপূর্ণ পদের প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে কক্সবাজার পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে রাইয়ান কাশেমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমানে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এছাড়া কক্সবাজার সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সদর উপজেলা এনসিপির আহবায়ক শফিকুল ইসলাম শফিক এবং উখিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা এনসিপির দপ্তর সম্পাদক মুহাম্মদ হোছাইনের নাম ঘোষণা করা হয়েছে।

সংক্ষেপে:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কক্সবাজার পৌরসভা ও দুই উপজেলায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম দফায় ঘোষিত ১০০ প্রার্থীর তালিকায় কক্সবাজারের এই তিন নেতা রয়েছেন।

Post a Comment

0 Comments