বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই পরিমাণ ডলার কেনা হয়েছে। নিলামে প্রতি ডলারের কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। তথ্যমতে, চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১৭ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে। সব মিলিয়ে বর্তমান অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮৪ কোটি ৩৫ লাখ ডলার বা ৫ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার।
সংক্ষেপে:
নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। চলতি মে মাসে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ১৭ কোটি ডলার সংগ্রহ করেছে।
নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। চলতি মে মাসে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ১৭ কোটি ডলার সংগ্রহ করেছে।

0 Comments