Recents in Beach

ব্রেকিং নিউজ

ঝিনাইদহে সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিওর অনুষ্ঠানে ডিসি নোমান হোসেন, সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ঝিনাইদহে সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিওর অনুষ্ঠানে ডিসি নোমান হোসেন, সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) নোমান হোসেনের বিরুদ্ধে সরকারি কর্মসূচি উপেক্ষা করে এনজিওর অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সকালে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকলেও জেলা প্রশাসক অংশ নেননি। অভিযোগ উঠেছে, সরকারি ব্রিফিং চলাকালীন সময়ে জেলা প্রশাসক শহরের ফুডসাফারি মিলনায়তনে একটি এনজিওর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের মতে, সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি বাদ দিয়ে এনজিওর অনুষ্ঠানে যোগ দেওয়া প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা আরও অভিযোগ করেন, জেলায় যোগদানের পর থেকেই জেলা প্রশাসক রহস্যজনক কারণে সাংবাদিকদের এড়িয়ে চলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনা নিয়ে নানা সমালোচনা চলছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসক নোমান হোসেন জানান, ওই ব্রিফিংয়ে তার উপস্থিত থাকার কোনো বাধ্যবাধকতা ছিল না। অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একজন কর্মকর্তা থাকলেই চলত, তাই তিনি সেখানে যাননি।

সংক্ষেপে:
ঝিনাইদহে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক গুরুত্বপূর্ণ ব্রিফিং এড়িয়ে এনজিওর অনুষ্ঠানে যোগ দিয়েছেন জেলা প্রশাসক নোমান হোসেন। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

Post a Comment

0 Comments