লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরত আসা এই বাংলাদেশিদের বড় একটি অংশ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর তাদের অনেকেরই স্বপ্নভঙ্গ হয় এবং তারা অপহরণ ও ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে প্রত্যাবাসিত এসব নাগরিকদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, লিবিয়ায় আটকে পড়া অনিয়মিত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের উদ্ধার ও প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।
লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে তারা নানা নির্যাতনের শিকার হয়েছিলেন।

0 Comments