চট্টগ্রামের ফটিকছড়িতে একটি টিলা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ন এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে শিশুরা খেলাধুলা করার সময় টিলার ধারের জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে সংবাদ পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খাঁন জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।
সংক্ষেপে:
চট্টগ্রামের ফটিকছড়িতে টিলার জঙ্গল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে ফটিকছড়ি থানা পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রামের ফটিকছড়িতে টিলার জঙ্গল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে ফটিকছড়ি থানা পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যে মরদেহটি উদ্ধার করা হয়।

0 Comments