সিবি ডেক্স: চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনহীন লেবেল ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-৭ ও বিএসটিআই। অভিযানে ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ করার পাশাপাশি ২১ হাজার ৬০০ লিটার তেল মজুদের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে এবং গত মঙ্গলবার নগরীর বায়েজীদ বোস্তামী ও পাঁচলাইশ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুদ ও বিএসটিআই অনুমোদনহীন লেবেল ব্যবহার করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে র্যাব-৭-এর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানে ২১ হাজার ৬০০ লিটার তেলের অবৈধ মজুদের প্রমাণ পাওয়া যায় এবং তাদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বায়েজীদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার একটি গুদাম থেকে ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অসাধু সিন্ডিকেট ভাঙতে এ ধরনের অ
0 Comments