রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ‘ফুয়েল লোডিং’ কমিশনিং লাইসেন্স প্রদান করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত এই লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে কেন্দ্রটি সচল করার প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল। পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন একটি অত্যন্ত সংবেদনশীল ও জটিল প্রক্রিয়া হওয়ায় বিশ্বজুড়ে নিরাপত্তার কঠোর মানদণ্ড অনুসরণ করতে হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই লাইসেন্স পাওয়ার অর্থ হলো পারমাণবিক চুল্লিটি এখন জ্বালানি গ্রহণের জন্য প্রস্তুত এবং এটি কেন্দ্রটি সচল করার পথে একটি বড় মাইলফলক।

0 Comments