সিবি ডেক্স: রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ড. আহমদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের উপপরিচালক (মিডিয়া) মেজর লুৎফর রহমান। তিনি জানান, গতকাল সংঘটিত এ সন্ত্রাসী হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত সোমবার দুপুরে অফিস শেষে বাসায় ফেরার পথে দুই যুবক পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments