Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৮ জন

সিবি ডেক্স: চট্টগ্রামে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নগরের বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

রাতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, ৪০ থেকে ৫০ জনের একটি দল মিছিলে অংশ নিয়ে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। অংশগ্রহণকারীদের বেশিরভাগের মাথায় লাল টুপি ছিল।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে ৮ জনকে আটক করা হয়েছে এবং তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

Post a Comment

0 Comments