Recents in Beach

ব্রেকিং নিউজ

বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি শাখাওয়াত ও সম্পাদক মাহবুবুর


বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (বিএমএএএ) ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে মো. শাখাওয়াত হোসেন সভাপতি এবং মো. মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান পুনরায় নির্বাচিত হলেন। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন প্রথম সহসভাপতি এম এ ফাসিহুর রহমান, দ্বিতীয় সহসভাপতি মো. গোলাম সরওয়ার, কোষাধ্যক্ষ ফয়সাল আল আসাদুজ্জামান এবং সহকারী সাধারণ সম্পাদক মো. গোলাম জিলানী।

জানা গেছে, গত ২৫ এপ্রিল অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশে অবস্থানরত অ্যাসোসিয়েশনের সদস্যরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচনে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়ে। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমি থেকে উত্তীর্ণ নাবিকদের নিয়ে গঠিত এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ছয় হাজার। এর মধ্যে সাধারণ, রেজিস্টার্ড ও আজীবন—এই তিন ধরনের সদস্য রয়েছেন।

Post a Comment

0 Comments