সিবি ডেক্স: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় নিজের মাকে মারধরের অভিযোগে শহীদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শহীদুল ইসলাম ওই এলাকার মফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় শহীদুল ইসলাম নিজের মায়ের ওপর শারীরিক নির্যাতন চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
পুলিশ জানিয়েছে, মাদক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
0 Comments