মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান বর্তমানে চরম বিপর্যয়ের মুখে রয়েছে এবং দেশটি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। ট্রাম্পের মতে, ইরানের বর্তমান নেতৃত্ব উদ্ভূত সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন। ট্রাম্প আরও উল্লেখ করেন যে, খোদ ইরানের নেতারাই তাকে এই পরিস্থিতির কথা জানিয়েছেন। তিনি জানান, ইরান দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে এবং দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

0 Comments