Recents in Beach

ব্রেকিং নিউজ

উত্তরায় ছিনতাই চেষ্টায় রিকশা থেকে পড়ে গৃহবধূ মুক্তা নিহত

সিবি ডেক্স: ঢাকা উত্তরায় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ছিনতাই চেষ্টার সময় রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নিহত হয়েছেন। তিনি দক্ষিণখান ফায়দাবাদ এলাকার একজন গৃহবধূ।  

পুলিশ ও স্বজনরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মুক্তা ঈদের কেনাকাটার জন্য ব্যাটারিচালিত রিকশায় মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা হাত বাড়িয়ে তার ব্যাগ টানলে মুক্তা রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন।  

পথচারী ও রিকশার অপর যাত্রী তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে দুপুর ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুক্তার স্বামী লিমন হোসেন জানান, তার স্ত্রী বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামের সন্তান। তারা দুই বছরের আগে বিয়ে করেছেন।  

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মৃতদেহে মাথা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Post a Comment

0 Comments