খামেনির মৃত্যু দাবি: ইসরায়েলি সূত্র, নেই আনুষ্ঠানিক নিশ্চিতকরণ

রয়টার্স-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান-এর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানানো হয়, ১৯৮৯ সাল থেকে ইরান শাসনকারী খামেনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দেন, খামেনি “আর আমাদের মাঝে নেই”—এমন লক্ষণ ক্রমশ স্পষ্ট হচ্ছে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বিষয়টিকে এখনো ‘অযাচাইকৃত দাবি’ হিসেবে উল্লেখ করছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলি সূত্রগুলো খামেনির নিহত হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলেও স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি।

বিশ্লেষকরা বলছেন, এমন একটি ঘটনার সত্যতা নিশ্চিত হলে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments