তাকাইচি বলেন, বর্তমান বিশ্ব গভীর নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে তিনি ট্রাম্পের নেতৃত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেবল আপনিই সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারেন।” আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বার্তা সরাসরি পৌঁছে দিতেই তিনি ওয়াশিংটন সফর করছেন বলেও জানান।
এ সময় জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, জাপান ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানান।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনা তৈরি করতে পারে।
0 Comments