সিবি ডেক্স: বিরোধী দলের কাজ সরকারের ভালো উদ্যোগগুলোকে সমর্থন করা এবং সমালোচনার পাশাপাশি ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির এক নেতা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপির আয়োজিত গুম, খুন ও জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তারা এমপি হিসেবে শপথ নিয়েছেন। জুলাই সনদ পাঠ করে শপথ নেওয়ার কোনো বাধ্যবাধকতা আগে ছিল না এবং এ নিয়ে চলমান বিতর্ক খুব জটিল নয়। বিষয়টি সংসদে আলোচনা হয়েছে এবং পরবর্তীতে তা সংবিধানের কাঠামোর মধ্যে কার্যকর হয়েছে।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাল খনন কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ১৮০ দিনের খনন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।
তিনি উল্লেখ করেন, নতুন সরকারের এক মাস পূর্ণ হয়েছে, তাই উন্নয়ন কার্যক্রমের ফল পেতে কিছুটা সময় প্রয়োজন। এ ক্ষেত্রে যেমন সরকারের ধৈর্য দরকার, তেমনি বিরোধী দলকেও ধৈর্য ধারণ করতে হবে।
0 Comments