স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে সম্ভাব্য প্রশাসক হিসেবে তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
রফিকুল ইসলাম জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাবেক প্যানেল মেয়র হিসেবে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সম্পর্কেও তার অভিজ্ঞতা রয়েছে। এসব কারণে তাকে সম্ভাব্য পৌর প্রশাসক হিসেবে আলোচনায় রাখা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতা পৌরসভার কার্যক্রমকে গতিশীল করতে ভূমিকা রাখতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
0 Comments