ত্রয়োদশ সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদের প্রথম অধিবেশনে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এর মাধ্যমে নতুন সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক হওয়ায় ১২ মার্চ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের মাধ্যমে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Post a Comment

0 Comments