সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর আগামীকাল রবিবার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে। এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৈঠক বসবে।
এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর গত ১৫ মার্চ অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়।
মুলতবির আগে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়, যা পুনরায় অধিবেশন শুরু হলে অব্যাহত থাকবে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এই সময়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারিত রয়েছে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।
সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশনের বৈঠক অনুষ্ঠিত হবে। গত ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
0 Comments