ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ১৬ মার্চ থেকে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস

সিবি ডেক্স: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

মঙ্গলবার (১০ মার্চ) থেকে এই বিশেষ বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআরটিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ১৬ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিআরটিসির ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু হবে। এই সেবার মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন।

বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জনসাধারণকে বিআরটিসির এই বাস সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Post a Comment

0 Comments