পূর্ব কুতুবদিয়া পাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক হলেন হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়া পাড়া সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শহর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির।

সম্প্রতি স্থানীয় সমাজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। সমাজ পরিচালনা কমিটির কার্যক্রম আরও গতিশীল করা এবং এলাকার সামাজিক কার্যক্রমকে এগিয়ে নিতে তাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন এবং এলাকার ঐক্য ও সহযোগিতামূলক পরিবেশ আরও সুদৃঢ় করবেন।

Post a Comment

0 Comments