সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাই কমিশনারের আচরণ ও কার্যক্রমের কারণে লন্ডনের বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভাজন তৈরি হচ্ছিল। তার অভিযোগ, হাই কমিশনকে আওয়ামীকরণ করার প্রচেষ্টা এবং কমিউনিটির স্বার্থের পরিবর্তে অন্য বিষয়কে প্রাধান্য দেওয়ার অভিযোগ রয়েছে। এ কারণেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
হুমায়ুন কবির বলেন, “হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।” বিএনপি সরকার গঠনের পর এটি বিদেশি মিশনের প্রধান পর্যায়ে প্রথম পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। ১৫তম ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মেক্সিকোতে যাওয়ার আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
0 Comments