Recents in Beach

ব্রেকিং নিউজ

কাবুলে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ নিহতের দাবি আফগানিস্তানের

সিবি ডেক্স: আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান তালেবান সরকার। নিহতদের একটি বড় অংশ মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া একটি হাসপাতালে অবস্থান করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত সোমবার কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। হামলার পর আফগানিস্তান জানায়, রাজধানীর একটি হাসপাতালে আঘাত হানা হয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে, তারা কোনো বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালায়নি।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত বলেন, মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া ওই হাসপাতালে হামলার ঘটনায় প্রায় ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন।

এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানিয়েছিলেন, পাকিস্তানের ওই হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন। তিনি বলেন, হামলার সময় হাসপাতালে প্রায় ৩ হাজার মাদকাসক্ত চিকিৎসা নিচ্ছিলেন।

ঘটনাটি নিয়ে দুই দেশের বক্তব্যে পার্থক্য দেখা দেওয়ায় বিষয়টি আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Post a Comment

0 Comments