Recents in Beach

ব্রেকিং নিউজ

পদ্মা সেতুতে ঈদযাত্রায় গাড়ি চাপ, ২৪ ঘণ্টায় ৪১ হাজার যানবাহন পারাপার

সিবি ডেক্স: ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় যাত্রীদের গাড়ি ঢল নেমেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজায় যানবাহনের চাপ দেখা দিয়েছে।  

গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়েছে এবং ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৫০ টাকা টোল আদায় করা হয়েছে। গণপরিবহন, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও পিকআপ-ট্রাকে ঘরমুখো মানুষ দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন।  

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানিয়েছেন, টোল আদায় নিশ্চিত করতে মাওয়া প্রান্তে ১০টি ও জাজিরা প্রান্তে ৯টি বুথ ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে। এছাড়া, প্রতিটি ৩ সেকেন্ডে ১০টি গাড়ি পারাপার হচ্ছে। মোটরসাইকেলের জন্য ৩টি আলাদা লেন এবং মোট ১০টি লেনে টোল আদায় চলছে।  

মুন্সীগঞ্জের শ্রীনগরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম মাহামুদুল হক বলেন, মহাসড়কে ৬টি পেট্রোল ও মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পুলিশ তদারকি ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজর রাখায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা অতিরিক্ত চাপ থাকলেও দ্রুত টোল প্রদান ও যথাযথ ব্যবস্থাপনায় যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

Post a Comment

0 Comments