সিবি ডেক্স: কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে গত ২৪ ঘণ্টায় পরিচালিত চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের সুগন্ধা কটেজ জোন এলাকায় এক পর্যটককে ছুরি ও হাতুড়ি দিয়ে আঘাতের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— খায়রুল আমিন ওরফে মুন্না (২৯) এবং আব্দুর শুক্কুর (২৪)।
এছাড়া সুগন্ধা সৈকত এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আরও ৭ জন ডাকাতকে আটক করা হয়। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। সবমিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। পুলিশ জানায়, পর্যটন নগরী কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
0 Comments