ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো ট্রেন, পরদিন থেকে চলবে স্বাভাবিকভাবে

সিবি ডেক্স: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মেট্রো ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি জানিয়েছে, শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত ১৬ মার্চের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সরকারি গণপরিবহন হিসেবে জনসাধারণের স্বার্থ বিবেচনায় ঈদের ছুটির মধ্যেও মেট্রো ট্রেন চালু রাখা হবে, তবে শুধুমাত্র ঈদের দিন তা বন্ধ থাকবে।

ঈদের পরের দিন থেকে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিকভাবে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Post a Comment

0 Comments