ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে মার্কিন সরকারকে এ ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আরএসএসের সহযোগী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদসহ একাধিক সংগঠনের বিরুদ্ধেও নেতিবাচক মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।
ইউএসসিআইআরএফ তাদের সুপারিশে যুক্তরাষ্ট্রকে ভারতকে ‘কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন’ বা বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে এই মূল্যায়ন যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ও অস্ত্র বিক্রির ক্ষেত্রেও বিবেচনায় নেওয়া উচিত।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, টানা সপ্তমবারের মতো ভারতকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এ তালিকায় ভারত ছাড়াও চীন, পাকিস্তান, উত্তর কোরিয়া ও রাশিয়াসহ মোট ১৮টি দেশ রয়েছে।
ইউএসসিআইআরএফ বলেছে, ২০২৫ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সরকার ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন প্রয়োগ করছে বলে অভিযোগ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, কট্টরপন্থি গোষ্ঠীগুলো ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়কে লক্ষ্যবস্তু করছে। গত কয়েক বছরে বড়দিন উপলক্ষে বিভিন্ন স্থানে গির্জায় হামলা এবং মণিপুরে জাতিগত সহিংসতায় বহু গির্জা আক্রান্ত হওয়ার অভিযোগও তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা। ইউএসসিআইআরএফের এ সুপারিশ ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
0 Comments