হামের টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: স্বাস্থ্যমন্ত্রী

নতুন করে হামের টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৫ দিনে হামের প্রবণতা বেড়েছে। তবে এখনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ডিএনসিসি হাসপাতালে হামের জন্য আলাদা কর্নার করা হয়েছে।

তিনি জানান, গত ৮ বছর কোনো সরকার হামের টিকা দেয়নি। এর ফলে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এই সংকট মোকাবিলায় নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে টিকা ক্রয় করা হচ্ছে।

এছাড়া বেসরকারি অনুদানের মাধ্যমে ৫টি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে আগামীকাল ৪টি রাজশাহীতে পাঠানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতে নতুন নতুন সংকট দেখা দিচ্ছে এবং সেগুলো মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

Post a Comment

0 Comments