ইরানি জেনারেল: যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কতদিন চলবে তা ভাবছি না

সিবি ডেক্স: ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার্স হায়দারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে ইরান কোনো দুশ্চিন্তা করছে না। দেশের প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ এখন নিজেদের লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী জবাব দেওয়া।

গতকাল বুধবার তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল হায়দারি বলেন, “যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে আমরা ভাবছি না। কারণ আমাদের টানা আট বছর ধরে যুদ্ধ করার অভিজ্ঞতা আছে। এখন যে যুদ্ধ চলছে— তা আমরা শেষ করব এবং যতদিন পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জন না করি এবং যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দিতে না পারি, ততদিন যুদ্ধ চলবে।”

Post a Comment

0 Comments