Recents in Beach

ব্রেকিং নিউজ

দিনাজপুরে জ্বালানি তেল লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আরোহীর স্ট্রোকে মৃত্যু

সিবি ডেক্স: দিনাজপুরের কাহারোল উপজেলায় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে এনায়েতুল করিম (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহত এনায়েতুল করিম বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বাসিন্দা এবং একটি কীটনাশক কোম্পানির মাঠ পর্যায়ের কর্মকর্তা ছিলেন।  

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান, এনায়েতুল করিম পূর্বেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। তেল সংকটের কারণে পাম্পে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments