নিহত বিল্লাল হোসেন (৩৯) রাজবাড়ীর কালুখালী উপজেলার দামেজ উদ্দীনের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন।
পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে পাংশার দিকে যাচ্ছিলেন। বাগমারা এলাকায় পৌঁছালে পাংশা থেকে ফরিদপুরগামী একটি মালবাহী ট্রাক তাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
0 Comments