র‍্যাব, এসবি ও সিআইডির প্রধান পদে নতুন নিয়োগ

সিবি ডেক্স: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখা (এসবি)-র প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ এই তিন সংস্থার কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এই পদায়ন করা হয়েছে।

Post a Comment

0 Comments