Recents in Beach

ব্রেকিং নিউজ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ, আইনজীবী হলেন শেখেরখীলের দিদারুল করিম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হওয়ার গৌরব অর্জন করেছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের বোচারপাড়া গ্রামের সন্তান মুহাম্মদ দিদারুল করিম।

এই সাফল্যের মাধ্যমে তিনি আইন পেশায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। বর্তমানে তিনি পেশাগতভাবে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইন পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

তার এই অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় কাজ করে তিনি সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Post a Comment

0 Comments