Recents in Beach

ব্রেকিং নিউজ

মাদারগঞ্জে দম্পতিকে জিম্মি করে নারী লাঞ্ছনা, জুলাই যোদ্ধাসহ তিনজন গ্রেপ্তার।

সিবি ডেক্স: জামালপুরের মাদারগঞ্জে স্বামীর সামনে এক গৃহবধূকে শ্লীলতাহানি এবং দম্পতিকে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জুলাই যোদ্ধাসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিপাড়া এলাকার জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম সামী এবং মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি মিয়াসাব পাড়া গ্রামের সাইফ ও জাহিদ।  

এর আগে সোমবার রাতে মাদারগঞ্জ পৌর এলাকার খরকা বিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই ভুক্তভোগী দম্পতি মাদারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।  

ভুক্তভোগী অনন্ত রবিদাস জানান, তিনি স্ত্রীকে নিয়ে বালিজুড়ি ঈদ মেলা দেখতে যাচ্ছিলেন। পথে কয়েকজন কিশোর তাদের গতিরোধ করে এবং পরে আরও ১০ থেকে ১২ জন সেখানে জড়ো হয়। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করে এবং তার স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় গৃহবধূকে শ্লীলতাহানি করা হয়। বাধা দিলে তাকে মারধর করা হয়।  

পরবর্তীতে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।  

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments