খামেনি হত্যাকাণ্ডে ইরানকে পুতিনের শোকবার্তা

সিবি ডেক্স: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রেক্ষাপটে রোববার এক বিবৃতিতে এই শোকবার্তা দেন তিনি।

রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কাছে গভীর সমবেদনা জানিয়েছেন পুতিন।

Post a Comment

0 Comments