দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিবি ডেক্স: বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।

সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থল সাহাপাড়ায় যান তিনি। সেখানে নিজ হাতে কোদাল নিয়ে খাল খনন কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। দীর্ঘদিনের পানির সংকট নিরসন এবং কৃষি ও সেচব্যবস্থা উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

Post a Comment

0 Comments