তথ্যানুসারে, ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি ভবনের জানালার কাঁচ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এতে ওই কিশোরী শ্যাপনেলের আঘাতে গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে চিকিৎসা দেওয়া শুরু করে। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময়ও তাকে বাঁচানোর চেষ্টা চলতে থাকে। আল-আমিরি হাসপাতালে নেওয়ার পর প্রায় ৩০ মিনিট ধরে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এ ঘটনায় শিশুটির পরিবারের চার সদস্য, যার মধ্যে তার মা-ও রয়েছেন, তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে। তবে ওই পরিবারটি কোন দেশের নাগরিক, সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
0 Comments