রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, মাদক কারবারির সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে বা এমন সন্দেহ দেখা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে তিন পুলিশ সদস্যকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোররাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোপঝাড় ও ইরিক্ষেত থেকে প্রায় ৬০ কেজি গাঁজা এবং ৪৫০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়েছে।
একই সময়ে পৃথক অভিযানে ম্যাগাজিনসহ একটি পিস্তল, মাদক বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পাশাপাশি চিহ্নিত মাদক কারবারি আবু হানিফকে তার এক সহযোগীসহ আটক করা হয়েছে।
0 Comments