রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, জ্বালানির নতুন উৎস নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ যেকোনো মূল্যে বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে। একই সঙ্গে অন্যান্য খাত থেকে ব্যয় কমিয়ে নিজস্ব উৎস থেকেও অর্থ জোগানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে তিনি বলেন, এসব কর্মসূচিতে কোনো ধরনের রাজনীতি করা হচ্ছে না। যোগ্য ব্যক্তিরাই কৃষক কার্ড পাবেন। অতীতে এ ধরনের কার্যক্রমে রাজনীতিকরণের অভিযোগ থাকলেও এবার তা এড়ানোর চেষ্টা করা হচ্ছে।
0 Comments