চকরিয়ায় ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের ইফতার মাহফিল, অংশ নিলেন ৫০০ অসহায়

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন (ওবিআরইউ)। এতে প্রায় ৫০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীতে ফাউন্ডেশনের নিজস্ব মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম এবং মানবকল্যাণে মুসলমানদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়; বরং এটি ধৈর্য, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এ পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় শতাধিক মসজিদের ইমামদের মাঝে সম্মানী প্রদান করা হয়। এতে সমাজে ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

এতে স্থানীয় আলেম-উলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল মতিন বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। মানবতার সেবাই ফাউন্ডেশনের অঙ্গীকার। তিনি জানান, ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন সবসময় অসহায়, এতিম ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আব্দুল মান্নান। মোনাজাতে ওসমান বিন রহিম উল্লাহর পিতার সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং তুরস্ক প্রবাসী ওসমান বিন রহিম উল্লাহর সুস্বাস্থ্য কামনাও করা হয়।

পরে উপস্থিত সবার অংশগ্রহণে আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments