সোমবার (৯ মার্চ) এ নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়। এর আগে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
চিঠিতে বলা হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে জ্বালানি তেলের অবৈধ মজুত, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ এবং পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ প্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দেশের সব জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
0 Comments