হিজবুল্লাহর মিসাইল হামলায় ইসরায়েলে অন্তত ১৬ জন আহত

সিবি ডেক্স: লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া মিসাইলে ইসরায়েলে অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম।

সংস্থাটি জানায়, রামলে অঞ্চলে ১৪ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। মিসাইলটি একটি ডে কেয়ার সেন্টারে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে মাতেহ নামের আরেকটি এলাকায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের অবস্থাও গুরুতর নয় বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স সংস্থাটি।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হিজবুল্লাহর মিসাইল হামলায় বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল, তারা হায়েলা উপত্যকার কাছে একটি ইসরায়েলি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে ‘নির্ভুল মিসাইল’ দিয়ে হামলা চালিয়েছে।

Post a Comment

0 Comments