গোপালগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিবি ডেক্স: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা গাজী আশিকুর রহমান (বাশার)কে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তার গাজী আশিকুর রহমান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গিমাডাঙ্গা এলাকার মৃত ফুলমিয়া গাজীর ছেলে।  

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, গাজী আশিকুর রহমান বাশারের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments