চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ছাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সরোয়ার আলমগীর ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা ৭৩ হাজার ৩৭ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আলাউদ্দীন সিকদার পেয়েছেন ৩৯ হাজার ৬৬২ ভোট। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির আসলাম চৌধুরী ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াতের আনোয়ার সিদ্দিক পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মোহাম্মদ হেলাল উদ্দিন ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নাসিরউদ্দিন পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াসউদ্দীন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইলিয়াছ নুরী পেয়েছেন ২৭ হাজার ১৭৬ ভোট।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুমাম কাদের চৌধুরী ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির এরশাদ উল্লাহ ১ লাখ ৫২ হাজার ৯৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াতের মো. আবু নাছের পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বিএনপির আবু সুফিয়ান ১ লাখ ৯ হাজার ৪৮৯ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের ডা. একেএম ফজলুল হক পেয়েছেন ৫২ হাজার ১ ভোট। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-খুলশী) আসনে বিএনপির সাঈদ আল নোমান ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াতের মো. শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী ১ লাখ ১৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের মো. শফিউল আলম পেয়েছেন ৭৬ হাজার ৬৮১ ভোট। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির এনামুল হক এনাম ১ লাখ ৩৫ হাজার ৬৪ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের ডা. ফরিদুল আলম পেয়েছেন ২০ হাজার ৭০৬ ভোট।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এসএম শাহাজান পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির জসিম উদ্দীন আহমদ পোস্টাল ভোটসহ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির নাজমুল মোস্তফা আমিন পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতের মাওলানা জহিরুল ইসলাম ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।
0 Comments