নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি জেলার অন্য তিনটি আসনেও ধারাবাহিক জনসভা ও সমাবেশে অংশ নিচ্ছেন। গত ৪ ফেব্রুয়ারি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের উখিয়া উপজেলার কোট বাজারে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। ৬ ফেব্রুয়ারি কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাহ) আসনে প্রার্থী লুৎফুর রহমান কাজলের জনসভা এবং ৭ ফেব্রুয়ারি কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নির্বাচনী সমাবেশেও তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
বিভিন্ন জনসভায় সালাহউদ্দিন আহমদ সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের সমস্যা তুলে ধরে বিএনপি ক্ষমতায় গেলে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দলের ঘোষিত রাষ্ট্র সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।
দলীয় নেতাকর্মীদের মতে, জেলার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের পক্ষে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ নির্বাচনী প্রচারণাকে আরও সক্রিয় করেছে। স্থানীয় নেতারা জানান, জেলার চারটি আসনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সমন্বিতভাবে প্রচারণা চালানো হচ্ছে।
0 Comments