বগুড়া-৬ আসনে সব কেন্দ্রে জয়, বিপুল ভোটে বিজয়ের পথে তারেক রহমান

সিবি ডেক্স: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে বিপুল ভোটে জয়ী হতে যাচ্ছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি আসনটির ১৫০টি কেন্দ্রের সবগুলোতেই বিজয়ী হয়েছেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দলের এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, তারেক রহমান প্রতিটি কেন্দ্রেই এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন।
এ পর্যন্ত পাওয়া ৬৭টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৮ হাজার ৩৫৬ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, বগুড়া সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। এ আসনে ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ। এখানে তারেক রহমানের বিপরীতে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Post a Comment

0 Comments