Recents in Beach

ব্রেকিং নিউজ

বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষে দিরাইয়ে প্রবাসী নিহত

সিবি ডেক্স: দিরাই উপজেলার ধল পূর্ব আশ্রম গ্রামে বিয়ের দাওয়াত দেওয়া–না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত আঞ্জুর মিয়া (৪৫) উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার আনহার মিয়ার পাশের কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটেছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments