জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন।

সূত্র জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াতের আমিরের বাসায় এবং পরে রাতে নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। শনিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক নির্বাচনী প্রেক্ষাপটে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংলাপ ও সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে এ বৈঠকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Post a Comment

0 Comments