কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীর পশ্চিম ইছাখালী এলাকায় একটি চিংড়ি ঘেরের কর্মচারীর ছুরিকাঘাতে মালিক নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোস্তফা কামাল।
নিহতের স্বজনদের দাবি, সুলাইমান নামের এক যুবক মোস্তফা কামালের চিংড়ি ঘেরে কাজ করতেন। কয়েকদিন আগে মাছ চুরির অভিযোগে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। এর জেরে অভিযুক্ত সুলাইমান ও তার বাবা-সহ কয়েকজন মিলে মোস্তফা কামালকে ছুরিকাঘাত করেন।
ঘটনার পর স্থানীয়রা ও স্বজনরা আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মজুমদার জানান, এ ঘটনায় অভিযুক্ত সুলাইমান ও তার বাবাকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
0 Comments