ক্যামজার ১৪তম বার্ষিক মিলনমেলা ও আনন্দ ভ্রমণ সম্পন্ন

কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (ক্যামজা)-এর ১৪তম বার্ষিক মিলনমেলা ও আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী এ আয়োজনে সদস্যরা বান্দরবান হয়ে রাঙ্গামাটি ভ্রমণ করেন। তারা মেঘলা, কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু, সুভলংসহ বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ান, পাহাড়ি সৌন্দর্য উপভোগ করেন এবং আলোচনা সভায় অংশ নেন।  

সভায় প্রধান বক্তা ছিলেন ক্যামজার প্রধান উপদেষ্টা রোতাব চৌধুরী। তিনি সদস্যদের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপালনের জন্য সাধুবাদ জানান। এছাড়া আনন্দ ও বিনোদনের মাধ্যমে ক্লান্তি দূর করা ও সৌহার্দ্য বৃদ্ধি প্রসঙ্গে মন্তব্য করেন।  

সভায় সভাপতিত্ব করেন সভাপতি নুরুল আলম (চ্যানেল আই), বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজীব কান্তি দে বাবু (ডিবিসি) ও অর্থ সম্পাদক মোঃ মামুন। ভ্রমণে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ (বাংলাভিশন), সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল (এখন টিভি), প্রচার সম্পাদক মোঃ রহিমউদ্দিন (দেশ টিভি), এবং অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।  

ভ্রমণ শেষে সবাই চট্টগ্রাম হয়ে কক্সবাজারে ফিরে এসে পেশাদারিত্বের সঙ্গে কাজ চালানোর নবউদ্যম প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সদস্যরা সুস্থভাবে ভ্রমণ শেষ হওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Post a Comment

0 Comments